শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : বিনোদন

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা


DhakaReport24.com || 2026-09-30
এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। তবে কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এ সিনেমাটির অনেকখানি শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ‘দুই পয়সার মানুষ’ নামে আরও একটি সিনেমায় তার হাতে রয়েছে। এ দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

কিন্তু অভিনেত্রী প্রভা অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই সরব উপস্থিতি রয়েছে। বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্ত-অনুসারীদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি। এরই মধ্যে এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাদিয়া জাহান প্রভা। একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

নিজের পছন্দের কথা বলতে গিয়ে অভিনেত্রী প্রভা বলেন, ‘আমার একসময় গরিব ছেলে খুব পছন্দ ছিল। আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা, ভাইবোনদের এভাবে মানুষ করেছে—এ রকম ছেলে। তিনি বলেন, কিন্তু মিথ্যা কথা এটা আরও বেশি দুষ্টু হয়। আমি বেশ আহলাদি ছিলাম, এ রকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।

তিনি বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে আমার বাবা-মা— একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করত, সে জন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম