শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

>> ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হোস্টেল ভাঙচুর

>> জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

>> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

>> মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

>> ১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ


DhakaReport24.com || 2026-10-03
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন আনল বিসিবি। নতুন দায়িত্ব পেয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন ৪৬ বছর বয়সি এই দক্ষিণ আফ্রিকান। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।


খেলোয়াড় হিসেবে মাকেতার ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও কোচিংয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-ফোর সনদধারী এই কোচ দুই দশকেরও বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত।    

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।


এ ছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন মাকেতা। দেশটির উদীয়মান ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।


বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম