টিভি পর্দার নন্দিত মুখ হয়ে উঠেছেন দীপা খন্দকার। নাটকে এখন তার তুমুল ব্যস্ততা। একটা সময় নায়িকা চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে এখন তিনি বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্র করেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন।
যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে তিনি ফুফু চরিত্রে অভিনয় করেছেন। এটি ব্যাপক সাড়া পায়। এমনকি মানুষও তাকে ‘ফুফু’ বলে ডাকা শুরু করেছে! এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।”
দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’
বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা। পাশাপাশি চলছে ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কিছু নাটক।
ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি দেখা যাবে বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম