চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে জীবননগর পৌরসভার নারায়ণপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রিয়াজ মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, তিনি ১৫০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপ বহন করছিলেন। এ সময় তাকে আটক করে মোটরসাইকেল ও উদ্ধার করা মাদকসহ থানা হেফাজতে নেওয়া হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম