শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অবৈধ ২ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-10-29
চুয়াডাঙ্গায় অবৈধ ২ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসে অভিযান চালানোর মধ্য দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ব্রিকসে অভিযান পরিচালনা করে ভাটাটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা রয়েছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালার বাইরে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সারাদিন অভিযান চলবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম