সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-19
চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুভর্তি পাওয়ার ট্রলি খাদে পড়ে হেলাল উদ্দীন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুইজন। এসময় মারা গেছে পাওয়ার ট্রলি থাকা ২ টি গরু। সোমবার ভোর ৪ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর মুন্নামোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন-পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। তাদের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে পিরোজপুর মঠবাড়িয়া থেকে ১১ টি গরু নিয়ে পাওয়ার ট্রলিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন গরু ব্যবসায়ী হেলাল ও শিপন। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হেলাল। আহত হন পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। দুর্ঘটনার প্রচন্ড শব্দ পেয়ে আশাপাশের লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

গাড়ী চালক তারা চাঁদ বলেন, ১১ টি গরু নিয়ে আমরা ৩ জন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা করি। সোমবার ভোর রাতের হঠাৎ আমার চোখে ঘুম আসলে পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম