রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : বিশ্ব

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম


DhakaReport24.com || 2026-10-25
নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া আর সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। রাজপথে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত ল্যুভর মিউজিয়ামসহ পুরো শহরের প্রধান প্রধান প্রদর্শনী কেন্দ্র। ফলে বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ দেখার স্বপ্ন নিয়ে এসেও হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের।

মূলত গত সপ্তাহে দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন থেকে এই সহিংসতার সূত্রপাত। গত কয়েক বছরের মধ্যে এত বড় সংঘর্ষ প্যারিস আর দেখেনি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন শহরজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করেছে এবং নতুন করে ঝামেলা এড়াতে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ল্যুভর মিউজিয়ামের ফটকে গিয়ে অনেক দেশি-বিদেশি পর্যটক থমকে যান। বন্ধ করে দেওয়া হয়েছে মুসে দোরসে, পিকাসো মিউজিয়াম ও বিখ্যাত প্যারিস অপেরা হাউসের মতো স্থানগুলোও। ল্যুভরের পুরো চত্বর ও এর আইকনিক কাঁচের পিরামিড এলাকা জুড়ে এখন শুধুই সশস্ত্র পুলিশের পাহারা।

ইতালি থেকে চার দিনের সফরে আসা সেলেনা বার্তোনি আক্ষেপ করে বলেন, আমরা ভেবেছিলাম ছোটখাটো কোনো ঝামেলা হতে পারে, কিন্তু এভাবে বিশ্বখ্যাত মিউজিয়াম বন্ধ হয়ে যাবে তা একদম ভাবিনি। একইভাবে অনেক পর্যটকই কোনো পূর্বসংকেত ছাড়া মিউজিয়াম বন্ধ পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ঐতিহাসিক স্থানে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। সূত্র: এনডিটিভি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম