শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা


DhakaReport24.com || 2026-10-23
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনীর দাবি, নিহত দুই ফিলিস্তিনি পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি  বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এতে পাঁচজন আহত হন। পরে ইসরাইলি বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ওই দুই ফিলিস্তিনি নিহত হন।

ইসরাইলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফিলিস্তিনি দুই ব্যক্তির ওপর ইসরাইলি সেনাদের গুলি চালানোর দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হারেৎজ জানিয়েছে, ঘটনার পর হেবরনের আশপাশের ফিলিস্তিনি গ্রামগুলো ঘিরে রেখেছে দখলদার বাহিনী। 

জলপাই সংগ্রহের মৌসুমে হামলা বৃদ্ধি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর হামলা বেড়েছে। চলতি মাসের শুরুতে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার পর এ হামলা আরও তীব্র হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি  বসতি স্থাপনকারী বসবাস করেন। সেখানে ১৯৪টি বসতি এবং প্রায় ৪০০টি ছোট আকারের বসতি স্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।


পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও প্রাণহানির ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জলপাই সংগ্রহের মৌসুমে কৃষিজমি ও বসতিকে কেন্দ্র করে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম