রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের


DhakaReport24.com || 2026-10-24
ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানে নতুন করে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা হয়ত আরেকটি ছোট এপিক ফিউরি করব।”

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি বিনা উস্কানিতে যে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছিল সেটির নাম দেওয়া হয়েছিল ‘অপরারেশন এপিক ফিউরি’।

ইরানের সঙ্গে যুদ্ধ মেটানোর পর কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “ইরান থেকে ফিরে আসার পর আমরা কিউবার বিষয়টি দেখব। এরপর আমরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাব কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য।”

এদিকে ইরান হুমকি দিয়েছে মার্কিনিরা নতুন করে হামলা চালালে তাদের জবাব গতবারের চেয়ে আরও কঠোর হবে। সূত্র: রয়টার্স

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম