রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : কক্সবাজার

প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে কক্সবাজার জেলা শাখার সভাপতি, সম্পাদকের যৌথ বিবৃতি


জুয়েল বড়ুয়া, মহেশখালী উপজেলা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-25
প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে কক্সবাজার জেলা শাখার সভাপতি, সম্পাদকের যৌথ বিবৃতি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার জেলাসহ দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মৈত্রীময় সম্ভাষণ জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট অনিল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। তিন মাসের কঠিন বর্ষাবাস শেষে আত্মশুদ্ধি, পারস্পরিক ক্ষমা ও সহনশীলতা এবং মৈত্রীর বার্তা নিয়ে এই পূণ্য তিথি "প্রবারণা" আমাদের মাঝে আগমন করে। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণী আজ বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে অত্যন্ত জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, কক্সবাজার জেলা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বহন করে আসছে। প্রবারণার এই আলোয় সব ধরনের সংকীর্ণতা, হিংসা-বিদ্বেষ ও অশুভ শক্তি দূর হোক। এই পবিত্র উৎসবের মধ্য দিয়ে প্রতিটি মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং পরম শান্তি নেমে আসুক। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রবারণার শিক্ষা আমাদের অনুপ্রাণিত করবে।

কক্সবাজারের সকল বিহারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ফানুস উড্ডয়ন ও বিশেষ প্রার্থনাসহ প্রবারণার সার্বিক আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করার জন্য তারা প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন এবং সকলের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম