সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

পুরো বিএনপি মিলে লেগেও একজনকে দমাতে পারে না: মাহমুদা মিতু


DhakaReport24.com || 2026-10-05
পুরো বিএনপি মিলে লেগেও একজনকে দমাতে পারে না: মাহমুদা মিতু

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামালার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বিএনপিকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হামলা করে নাসীরুদ্দীন পাটওয়ারীদের দমিয়ে রাখা যাবে? কী হাস্যকর! পুরো বিএনপি মিলে একজনকে দমাতে লেগে গেছে, তাও পারে না।’

পোস্টটির সঙ্গে হাস্যরসাত্মক ইমোজিও যুক্ত করেন তিনি।

এদিকে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম