শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার


DhakaReport24.com || 2026-10-01
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ঝিনাইদহে ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ইয়াফাত ফিলিংস্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও ইয়াফাত ফিলিংস্টেশনের মালিক এমদাদুল হক সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন ছিল। ওই মামলাতেই তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম