সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : অর্থনীতি

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা


DhakaReport24.com || 2026-10-05
তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিনদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিনদিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার


চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।


সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম