বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার অধীনে মহেশখালী উপজেলা কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাবু শুভাশিস বড়ুয়া পিকু'কে সভাপতি এবং শ্যামল বড়ুয়া'কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর ) বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক'র নাম ঘোষণা করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া নিপু । অনুষ্ঠানে বক্তারা কক্সবাজার সদর উপজেলা কমিটির নতুন নেতৃত্বের দৃঢ়তা কামনা করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম