বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

টেকনাফে নাফ নদী থেকে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ


DhakaReport24.com || 2026-10-22
টেকনাফে নাফ নদী থেকে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশান টেকনাফ শাহপরীর দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকা দিয়ে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোট যেতে দেখে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।


এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে নদী ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম