মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ


DhakaReport24.com || 2026-11-10
ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে মুখোশ পরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তবে এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার কোনো এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেসবুকে বিভিন্ন এলাকার আগুন দেওয়ার ছবি প্রকাশ করে সেগুলো ত্রিশালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম