জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিতলা বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পৌর শহরের চরভবসুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের অভিযোগে ছাত্রদল নেতার করা বিস্ফোরক আইনের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন রাতে দেওয়ানগঞ্জ শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে দাবি করে মিছিল করে ছাত্রদল। ওই সময় সোহেল রানাকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল।
এর দুদিন পর ৯ জুন বিস্ফোরক আইনে মামলা করলে ওই মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম