বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোণায় ৪ লাখ ভারতীয় মুদ্রাসহ আটক ১


DhakaReport24.com || 2026-10-31
নেত্রকোণায় ৪ লাখ ভারতীয় মুদ্রাসহ আটক ১

নেত্রকোণার কলমাকান্দায় খাটের নিচে রাখা পুঁটলি থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা একটি পুঁটলি থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় রুপির মাধ্যমে সীমান্তে চোরাচালান চক্রের কার্যক্রমে সহায়তাকারীদের সঙ্গে দুলাল মিয়ার সম্পৃক্ততা থাকতে পারে।

তবে জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া দাবি করেছেন, স্থানীয় গারো সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে মাঝেমধ্যে অল্প অল্প করে রুপি কিনে জমিয়েছিলেন তিনি। পুলিশ তার এ দাবি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম