নেত্রকোনার মদনে বিলে বিষ প্রয়োগ করে আনুমানিক ২৫ লাখ টাকার মাছ নিধনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত জেলে মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়া সোমবার রাতে মদন থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী বালই নদী সংলগ্ন মসুয়া হাওরের বিলে রোববার রাতে এমন ঘটনা ঘটে
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী পদমশ্রী বালই নদী সংলগ্ন মসুয়া হাওরের বিলটি তিন মসজিদ ও একটি কবর স্থান বাবদ প্রায় ১৩ লাখ টাকায় জমা নিয়ে মাছ চাষ শুরু করে পদমশ্রী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়াসহ গংরা। রোববার রাত আনুমানিক সারে এগার ঘটিকার দিকে বিল পাড়ে মুতি মিয়া গেলে প্রতিবেশী ফরসুদ মিয়াকে বিলের মাঝামাঝি স্থানে দেখতে পায়। তাকে ডাকাডাকি করার পরও তার পরিচয় না দিয়ে অন্য জায়াগা দিয়ে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন বিলের মাছ মরে ভেসে উঠছে। এতে তার প্রায় ২৫ লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে। এ নিয়ে বিলের জমাকৃত মালিক রোমান মিয়া একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফয়সুদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে রোমান মিয়া তার বিলে প্রায় ২৫ লাখ টাকার মাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে ফরসুদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই আমাকে রাতে ফোন দেয় হাওর থেকে বাড়িতে যাওয়ার জন্য বলেন। আমি নদী পথে নৌকা দিয়ে বাড়িতে যাই। পরে সকালে আবার বাড়ি থেকে হাওরে আসি। আমি বিলে বিষ দেয়নি। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে ।
মদন থানার ওসি তদন্ত অসীম কুমার জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। আজকে তদন্তের জন্য পুলিশ প্রেরণ করেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম