বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

কেন্দুয়ায় পার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা


মদন( নেত্রকোনা)সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-10-13
কেন্দুয়ায় পার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় তাম্বুলি পাড়ার পার্কে ঘুরতে গিয়ে শোভা আক্তার (১৩) নামে কিশোরী  মেয়েকে প্রথমে ধর্ষণ করে। পরে মেয়েটি বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায় ধর্ষক হাসান। এতে অভিমান করে ১৩ অক্টোবর  মঙ্গলবার আনুমানিক  সারে দশটার দিকে  উপজেলার নায়েকপুর পশ্চিমপাড়ায় নিজ গৃহে আত্মহত্যা করে শোভা। মেয়েটির লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করেছেন। 

জানা যায়, একই গ্রামের  আলীম উদ্দিনের  বকাটে ছেলে হাসান (২০) নিহত  কিশোরী শোভা আক্তারের  সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই প্রেক্ষিতে রোববার পাশের উপজেলা কেন্দুয়ায় তাম্বুলি পাড়ার একটি মিনি পার্কে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ঘুরতে যান। পরে সেখানেই তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি ধর্ষক হাসানকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয় ধর্ষক হাসান। শুধু তাই নয় মেয়েটিকে গালমন্দ করে এবং তার কাছে বিশ হাজার টাকাও দাবি করে। 

পরে বিষয়টি মেয়েটির বাবাকে জানায় । মঙ্গলবার সকালে মেয়েটির বাবা গ্রামের  কয়েকজনকে অবগত করতে সকালে বের হন। এ সুযোগে মেয়েটি বসত ঘরের ধর্নার সাথে রশি প্যাচিয়ে আত্মহত্যা করে। 

এ ব্যাপারে মেয়েটির বাবা  আঃ খালেক জানান, আমার মেয়েকে ভুল বাল বুঝিয়ে ঘুরতে নিয়ে যায় হাসান। সেখানেই আমার মেয়ের সর্বনাশ করে। গতকাল রাতে সে আমাকে বিষয়টি জানায়। সকালে আমি তাকে ঘড়ে রেখে বের হয়ে বিচার চাইতে  কয়েকজনের সাথে কথা বলি। পরে ঘরে এসে দেখি আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ের কাছে রেকর্ড ছিল সে আমার মেয়ের সাথে কি কি করেছে। মূলত হাসান এমন কাজ করাতেই আমার মেয়েটি আজ মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

এ ব্যাপারে ধর্ষক হাসানের মা হাছনা আক্তার জানায়, আজকে রাতে শোনেছি আমার ছেলে এমন ঘটনা ঘটিয়েছে। আত্মহত্যা করতে গেল কেন?   আমি যেহেতু শোনেছি তাকে বিয়ে করাতাম।  ছেলে কোথায় আছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। 

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।  সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, যেহেতু লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা যাবে না। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম