বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-11-04
প্রাণীর সঙ্গে যৌনতার ভিডিও ধারণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার

প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ‘টাম্পাবাস্টস’-এ বাতেনের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ পাওয়া গেছে।

এছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের আরেকটি ওয়েবসাইটেও তার ছবি, গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ২০২৩ সালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগের বিস্তারিত, তদন্তের অগ্রগতি এবং আদালতে মামলার সর্বশেষ অবস্থান সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম