সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

>> পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

>> মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

>> আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

>> সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> চুয়াডাঙ্গায় গরুবাহী পাওয়ার ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

>> ‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি

>> প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

>> বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

>> শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন


মদন(নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-10-18
মদনে সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) কে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মদন উপজেলায় কর্মরত রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গনে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

রিপোর্টার্স  ক্লাবের সাধারণ সম্পাদক  দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাকের খানের সঞ্চালনায় মানবজমিন পত্রিকার প্রতিনিধি  সভাপতি নূরুল হক রনুর সভাপতিত্বে বক্তব্য দেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজ প্রতিনিধি ও সহ-সাংগঠনিক সম্পাদক  আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূুর মুহাম্মদ জরিপ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সম্মানিত সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমূখ।

সভাপতি নূরুল হক রনু  বলেন, আমরা জানতে পেরেছি নিহত সাংবাদিক এর আগেই পুলিশ প্রশাসনের কাছে তাকে যে গুলি করে হত্যা করা হবে বিষয়টি অবগত করেছিল। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। জানা যায় গতকাল অপূর্ব নামে একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।  সাংবাদিক আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম