চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিশেষ কাজে চুয়াডাঙ্গা শহরে গিয়েছিলেন শাহজাহান। দুপুরে কাজ শেষ করে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় হাটকালুগঞ্জ সড়কে এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম