মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজনীতি

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক


DhakaReport24.com || 2026-10-19
গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের সরকারি গাড়ি থেকে লোগো খুলে ফেলেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে নিজ হাতে লোগো খোলেন তিনি।

এ সময় ইশরাক গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তে নয়, বিশেষ কারণে নিজেই পদত্যাগ করছেন। তবে, মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

এর আগে, শনিবার গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম