শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-09
জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দোলু জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেন দোলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানে এসআই পলাশ, এসআই শাহিন আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মাদক প্রতিরোধে জীবননগর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গয়েশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম