রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ১১, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-09
ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

৯ অক্টোবর দুপুরে তাকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৯)। তিনি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। তার পাসপোর্ট নম্বর A00867193 এবং ভ্রমণ ভিসা নম্বর VN3741221।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানার এফআইআর নং-১২, তারিখ ১৫ আগস্ট ২০২৫ এবং জিআর নং-৩১৪-এর একটি মামলায় মাহবুব আলমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩০২, ১১৪ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে। এর মধ্যে ৩০২ ধারা হত্যা-সংক্রান্ত।

দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. তুহিন বলেন এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম