শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-09-27
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক। তার পাসপোর্ট নম্বর A02034432 এবং ভিসা নম্বর VN3859815। ভিসাটি মেডিকেল ভিসা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা নম্বর-৭, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৬০৫, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ রয়েছে। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম