রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

>> রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

>> নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

>> সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর-ককটেল নিক্ষেপ

>> পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর উধাও সঙ্গী

>> শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

>> যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

>> সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

>> ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’

>> গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : রাজনীতি

প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার


DhakaReport24.com || 2026-11-28
প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার

কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।  

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডে এমন বক্তব্য তুলে ধরেন আমির হামজা। 

তবে রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তার পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

পোস্টের ফটোকার্ডে লেখা ছিল- ‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা...।’

জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’

এর কয়েক দিন পরই জামায়াতের স্থানীয় কার্যালয় ও কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ দিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম