শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

>> রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

>> পোশাক খাতে অস্থিরতা, বাংলাদেশ থেকে অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

>> দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

>> প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

>> গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

>> গোপালগঞ্জে বাস থামিয়ে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতাকে

>> বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা


DhakaReport24.com || 2026-11-23
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে ফেরা নিয়ে জানিয়েছেন ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন।

রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

তিনি লেখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম