শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

>> রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

>> পোশাক খাতে অস্থিরতা, বাংলাদেশ থেকে অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

>> দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

>> প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

>> গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

>> গোপালগঞ্জে বাস থামিয়ে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতাকে

>> বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-11-24
আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার কে.এস.এম. মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার। তার পৈতৃক নিবাস বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে।


এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম