রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

>> রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

>> নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

>> সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর-ককটেল নিক্ষেপ

>> পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর উধাও সঙ্গী

>> শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

>> যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

>> সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

>> ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’

>> গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-11-29
রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম