শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গনমাধ্যম

বিটিভি ভবনে আগুন


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2024-07-18
বিটিভি ভবনে আগুন

বিটিভি ভবনে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিটিভির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছেন উল্লেখ করে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হয়েছে ।


সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, বিটিভি ভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। 


রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা এ হামলা চালান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও আন্দোলনের কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।