বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বাগেরহাটে ২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ

>> শিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার সাজা

>> বিসিএসে প্রথম হয়েও ভেরিফিকেশনে গেজেট থেকে বাদ সোহেল রানা

>> প্রথম স্বামীর বন্ধুকে বিয়ে : ২৩ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

>> যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

>> মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

>> পেট্রোল-অকটেন-ডিজেলের দাম ঘোষণা, ১ অক্টোবর থেকে কার্যকর

>> জামায়াত আমিরকে ‘জান্নাতি দাদু’ বলে রাশেদ খানের কটাক্ষ

>> এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপোসনামা

আপনি পড়ছেন : বরিশাল

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত


DhakaReport24.com || 2026-09-29
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে এবং উচ্চমাধ্যমিক ভর্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী যুবক আশিকুজ্জামান সরদার।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সৌরভসহ তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের অন্য স্টাফরা পালিয়ে যান।

এদিকে দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম