বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বাগেরহাটে ২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ

>> শিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার সাজা

>> বিসিএসে প্রথম হয়েও ভেরিফিকেশনে গেজেট থেকে বাদ সোহেল রানা

>> প্রথম স্বামীর বন্ধুকে বিয়ে : ২৩ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

>> যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

>> মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

>> পেট্রোল-অকটেন-ডিজেলের দাম ঘোষণা, ১ অক্টোবর থেকে কার্যকর

>> জামায়াত আমিরকে ‘জান্নাতি দাদু’ বলে রাশেদ খানের কটাক্ষ

>> এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপোসনামা

আপনি পড়ছেন : বরিশাল

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড


DhakaReport24.com || 2026-04-04
মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি সাব্বির-৩’ নামের লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ‘মোল্লা ভাই ভাই’ নামের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কিছুক্ষণের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,  সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাল্কহেডটি মেঘনা নদীতে ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা চারজনকে স্থানীয় জেলেরা ট্রলারের মাধ্যমে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফদের স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করে, এবং তারা সবাই সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম