বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বাগেরহাটে ২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ

>> শিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার সাজা

>> বিসিএসে প্রথম হয়েও ভেরিফিকেশনে গেজেট থেকে বাদ সোহেল রানা

>> প্রথম স্বামীর বন্ধুকে বিয়ে : ২৩ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

>> যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

>> মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

>> পেট্রোল-অকটেন-ডিজেলের দাম ঘোষণা, ১ অক্টোবর থেকে কার্যকর

>> জামায়াত আমিরকে ‘জান্নাতি দাদু’ বলে রাশেদ খানের কটাক্ষ

>> এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপোসনামা

আপনি পড়ছেন : বিশ্ব

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী


DhakaReport24.com || 2026-09-30
মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসই আবার ক্ষমতায় ফিরবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও তা ভালোভাবেই জানেন বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস কার্যকরী কমিটির বৈঠকে দলের নেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন।


রাহুল গান্ধী জানান, এক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তার কাছে স্বীকার করেছিলেন যে বিজেপি ক্ষমতা হারালে বিকল্প হিসেবে কংগ্রেসই দেশের শাসনভার গ্রহণ করবে। মোদি নিজে যদি কংগ্রেসের ক্ষমতায় ফেরার এই রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারেন, তবে দলের নিজেদের নেতাদেরও সেই আত্মবিশ্বাস রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।


বৈঠকে রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট ব্যবস্থায় কারচুপিরও অভিযোগ তোলেন।


তিনি বলেন, ভোটার তালিকা ও ভোট গ্রহণ প্রক্রিয়ায় নানা পরিবর্তন এনে বিজেপি নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। গত দেড় থেকে দুই বছর ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়ে আসছিলেন, শুরুতে দলের প্রবীণ নেতারা তা বিশ্বাস না করলেও বর্তমানে কমিশনের অভ্যন্তরীণ নানা ঘটনা সামনে আসায় সবাই তার অভিযোগের গুরুত্ব বুঝতে পারছেন।


২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে তার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ছিল একটি বড় আঘাত।


কংগ্রেসের এই নীতি নির্ধারণী বৈঠক থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন আরও তীব্র করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার পাশাপাশি বাদ পড়া প্রায় ১৩ কোটি ৩০ লাখ নাম পুনরায় তালিকায় যুক্ত করার জোর দাবি জানানো হয়।


এ ছাড়া ভোটার তালিকার যাবতীয় পরিবর্তনের তথ্য জনসমক্ষে প্রকাশ, বাদ পড়া ভোটারদের আপিলের সুযোগ প্রদান এবং রাজনৈতিক দলগুলোকে সঠিক সময়ে তালিকা সরবরাহের পাশাপাশি সব অনিয়মের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।


একই সঙ্গে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।


নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আইনি ও রাজনৈতিক লড়াইকে রাজপথে নামানোর স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তিনি নেতাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে কেবল বিবৃতি বা সংসদীয় প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সড়ক, সংসদ এবং আদালত—সবখানেই একযোগে ভোটাধিকার রক্ষার লড়াই গড়ে তুলতে হবে।


এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দিল্লিতে বিরোধী জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে কংগ্রেসের অভিযোগ এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বড় সমাবেশ করার প্রস্তাবও দিতে পারে কংগ্রেস।


রাহুল দলের নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, শুধু প্রতিবাদ করলে হবে না, আন্দোলন গড়ে তুলতে হবে। তার কথায়, ভোটাধিকার রক্ষার লড়াই সংসদ, আদালত এবং রাজপথে চালিয়ে যেতে হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম