সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-11-16
জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ জন বাংলাদেশিকে আটক করেছে।

রোববার রাত সোয়া ৯ টার সময় বিজিবি অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত সোয়া ৯ টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৭-এস হতে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।

আটককৃতরা হলো- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মিরপরু গ্রামের অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জ জেলার বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)। এছাড়া আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু রয়েছে।আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম