মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা


DhakaReport24.com || 2026-10-06
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যার প্রায় দেড় মাস পর এবার গুলি করে হত্যা করা হয়েছে তার বাবা আক্তার ঢালীকে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার দুর্জনীমহল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় ৩ থেকে ৪টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আক্তার ঢালীকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এর আগে গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার দেড় মাসের ব্যবধানে এবার খুন হলেন তার বাবা আক্তার ঢালী।


নিহত আক্তার ঢালী আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম