শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক


DhakaReport24.com || 2026-11-06
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহানারা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আতিয়ার রহমান মাদকাসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল।

মাদক সেবন ও পারিবারিক বিরোধের জেরে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান স্ত্রী শাহানারাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।

স্থানীয়রা জানান, আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তিনি স্ত্রীর হত্যাকাণ্ডের কথা শিকার করেছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম