বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

নিউইয়র্কের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬


DhakaReport24.com || 2026-11-05
নিউইয়র্কের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে সানসেট পার্ক এলাকার কাছে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২৩০ জনের বেশি অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি চিকিৎসাসেবাকর্মী পাঠানো হয়।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘মর্মাহত’। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনায় নিউইয়র্কবাসীকে প্রার্থনা করার আহ্বানও জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। ভবনটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকার কারণে বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ব্যাটারিটির সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা আগুনে পুড়তে দেখেন। ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তিনজন অগ্নিনির্বাপণকর্মীও আহত হয়েছেন। সূত্র: বিবিসি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম