শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : যশোর

বেনাপোল সীমান্তে ১৮২ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক ৩


শার্শা (যশোর) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-07-30
বেনাপোল সীমান্তে ১৮২ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক ৩

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী যৌথ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের শাহিন (৩০)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার ( ২৯ জুলাই ২০২৬) রাত সাড়ে সাতটার সময় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি এবং RAB এর যৌথ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম