রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি

>> রাজধানী থেকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

>> নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

>> সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিষ্ঠানে ভাঙচুর-ককটেল নিক্ষেপ

>> পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর উধাও সঙ্গী

>> শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

>> যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

>> সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

>> ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’

>> গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : বিশ্ব

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ সেনা নিহত


DhakaReport24.com || 2026-11-28
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ সেনা নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির অন্যতম প্রধান কোকা উৎপাদন অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদী উপত্যকায় (ভ্রায়েম) অভিযান পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং এতে থাকা নয় সেনাসদস্যের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট। তার পরিচয় প্রকাশ করা হয়নি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ভ্রায়েম স্পেশাল কমান্ড জানিয়েছে, দক্ষিণ পেরুর আয়াকুচো অঞ্চলের সানাবাম্বা নামের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভ্রায়েম দক্ষিণ-পূর্ব পেরুর বিস্তীর্ণ পাহাড়ি ও বনাঞ্চল। পাঁচটি প্রশাসনিক অঞ্চলজুড়ে বিস্তৃত এই এলাকায় কোকা চাষ ও কোকেন উৎপাদনের ব্যাপক কার্যক্রম রয়েছে।

কলম্বিয়ার পর পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত।

এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং মাদক পাচারের তৎপরতা থাকায় পেরুর নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান অভিযান পরিচালনার ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় ভ্রায়েম। মাদক পাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে সেখানে নিয়মিত অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম