শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

পুতিনকে ‘বন্ধু’ বলা হিটলারকে ‘বন্ধু’ বলার সমান


DhakaReport24.com || 2026-11-28
পুতিনকে ‘বন্ধু’ বলা হিটলারকে ‘বন্ধু’ বলার সমান

অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে এবং শান্তি আলোচনায়ও রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করে এসব অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি কিয়েভে অবস্থিত তার কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে আলিঙ্গন করা একটি ছবি, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার বিষয়টিকে ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে; কিন্তু ব্যাপারটা অদ্ভুত। তিনি বলেন, পুতিন একজন আগ্রাসী এবং হত্যাকারী, সে বন্ধু হতে পারে না। কিছুতেই না।

জেলেনস্কি আরো উল্লেখ করেন, এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো। ২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক তিক্ত অভিজ্ঞতার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছেন জেলেনস্কি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম