রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় পালালো বিএসএফ


DhakaReport24.com || 2026-10-24
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় পালালো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি কৃষকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এসময় বিএসএফ গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে বাংলাদেশিদের তোপের মুখে ও ধাওয়া খেয়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।


​স্থানীয়দের অভিযোগ, ধাওয়া চলাকালে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এ বিষয়ে লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মুহা. শাহীনুল ইসলাম বলেন, এ ঘটনায়তাৎক্ষণিক বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকে ডাক দেওয়া হয়েছে।এখানে প্রতিবাদসহ এ ধরনের ঘটনা যেন আর না ঘটায় সেটিও বলা হবে।


তিনি আরও বলেন, বিএসএফের দাবি- পাথর উত্তোলনকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। তবে কেন এ ধরনের ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম