সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নাসিব সাদিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নাসিব সাদিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
তবে মামলাটিতে নাসিব সাদিক হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া মামলার বিস্তারিত তথ্য ও আদালতে পরবর্তী কার্যক্রম সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম