স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে।
বুধবার (৩০) সচিবালয়ে এক সভা শেষে এ কথা বলেন।
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে করণীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পূজাকে নির্বিঘ্ন করতে অ্যাপের মাধ্যমে সারা দেশে যোগাযোগ ও মনিটরিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সারা দেশের চাঁদাবাজি সহ বিভিন্ন হামলার ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় সরকারের দিক থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না, যারাই জড়িত থাকছে তাদেরকে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করার জন্য ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বলা হচ্ছে। এ বিষয়ে জনগণ বিচার করবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম