শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে


DhakaReport24.com || 2026-10-17
ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধায় উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার হোসেন আলী উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ডিবি জানায়, শুক্রবার সন্ধায় এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে হোসেন আলীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, দলের মধ্যে এসে এমন অপরাধ করার সুযোগ নেই। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দ্রুতই তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকে ছাড় দেবে না।”

এ বিষয়ে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম