বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : বিশ্ব

জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট


DhakaReport24.com || 2026-09-24
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতেই আন্তর্জাতিক এই সংস্থার কাজের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে দীর্ঘদিনের বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার কাছে ‘লাস মালভিনাস’ নামে পরিচিত) নিয়েও নিজস্ব অবস্থান তুলে ধরেন হাভিয়ের মিলে। তিনি অভিযোগ করেন, ‘সি লায়ন প্রজেক্ট’-এর আওতায় উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে ব্রিটিশ লাইসেন্সে অবৈধভাবে তেল উত্তোলন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আর্জেন্টিনার সার্বভৌমত্ব ও অনুমতি ছাড়া সেখানে যেকোনো কার্যক্রম পরিচালনা আন্তর্জাতিক আইন ও সমুদ্র বিষয়ক জাতিসংঘ কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

দ্বীপে বসবাসকারীদের বিষয়ে দেশের অবস্থান পরিষ্কার করে মিলে বলেন, বিরোধপূর্ণ ভূখণ্ডে দখলদার শক্তির মাধ্যমে বসতি স্থাপন করানো হয়েছে। ফলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিবাসীদের ক্ষেত্রে জনগণের আত্মনিয়ন্ত্রণের সুযোগ বা নীতি কোনোভাবেই প্রযোজ্য নয়। আর্জেন্টিনা শান্তিপূর্ণ এবং বাস্তবসম্মত উপায়ে ঐতিহাসিক এই ভূখণ্ডের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম