মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে চাঁদাবাজির মামলায় চাঁদার ২ লাখ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-10-06
মুন্সীগঞ্জে চাঁদাবাজির মামলায় চাঁদার ২ লাখ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে এক কাজীকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় সহযোগী স্বপনসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাজীবকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান দৈনিক মানবজমিনের সাংবাদিক নাহিদ হাসানের বাবা।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে কাজী মো. হাবিবুর রহমানকে ডেকে নেয়া হয়। রাজীব হোসেন অপু, স্বপনসহ চার-পাঁচজন মোটরসাইকেলে করে তাকে মুক্তারপুর এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে বাধ্য হয়ে মুন্সীগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে অভিযুক্তদের দেয়া হয়। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।

এজাহারে বলা হয়েছে, স্বপনের স্ত্রী ইতি (২৫) অভিযোগকারী কাজী মো. হাবিবুর রহমানের মাধ্যমে স্বপনকে তালাকনামা প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই তার কাছে চাঁদা দাবি করা হয়।

পরে ছেলে সাংবাদিক নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন কাজী হাবিবুর রহমান। সোমবার রাতে রাজীব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদার দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় অভিযোগের ভিত্তিতে রাজীব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের পর রাজীব হোসেন অপুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম