বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক


DhakaReport24.com || 2026-10-06
মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাতে দুই ঘণ্টার অভিযানে ২৩ বাংলাদেশিসহ ১৭৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের প্রায় ৮০ জন কর্মকর্তা অংশ নেন। বাতু পাহাতের দুটি ইলেকট্রনিকস কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

আটক ব্যক্তিদের মধ্যে ১১৬ জন নারী ও ৬১ জন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। জাতীয়তার হিসাবে ২৩ বাংলাদেশি পুরুষ ছাড়াও মিয়ানমারের ১১৪ নারী ও ৩৫ পুরুষ, ইন্দোনেশিয়ার তিন পুরুষ এবং নেপালের দুই নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ত্রোপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ ভিসা ও কাজের অনুমতিপত্র ছাড়া দেশটিতে অবস্থানের অভিযোগে বিদেশিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারায় আটক করা হয়েছে।


এ ছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে তিন মালয়েশীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একই আইনের ৫৬(১)(ডি) ধারায় তদন্ত চলছে।


অভিযানের সময় কয়েকজন মিয়ানমারের নারী শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, দেশে থাকা পরিবারের সদস্যরা তাদের পাঠানো অর্থের ওপর নির্ভরশীল।


আটক এক মিয়ানমারের নারী কর্মী জানান, চার বছর ধরে মালয়েশিয়ায় কাজ করলেও ওয়ার্ক পারমিট না থাকায় তিনি অনিয়মিত হয়ে পড়েন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম