কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬৯০৭ ভোটের ব্যবধানের জিতেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন ১৩২৫৫৩টি। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী পেয়েছেন ৫৫৬৪৬টি। দুই প্রতিদ্বন্দ্বির ভোটের ব্যবধান ৭৬৯০৭।
ভোটের আগে নির্বাচনী সমাবেশে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এলাকায় ফজলুর রহমান বলেছেন, “আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই। আমার বয়স হয়ে গেছে। হয়ত জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি।”
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম